ডিব্ৰগড় (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশে যাওয়ার পথে ডিব্ৰুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। মোহনবাড়ি থেকে ইটানগরের উদ্দেশ্যে যাত্রা করিয়ে আগামীকাল ডিব্রুগড়ে অনুষ্ঠেয় কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী শাহের প্রস্তাবিত জনসভা স্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্ৰী।
ডিব্ৰুগড়ের মানকটা খেলার মাঠে আগামীকাল মঙ্গলবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ বিজেপির আঞ্চলিক কাৰ্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠানে যোগদান করবেন। এর পর বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
ইতিমধ্যে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ ডিব্ৰুগড় বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তবর্তী আনজাও জেলার কিবিথু গ্ৰামে গিয়ে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে।

মোহনবাড়ি বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বেরপরিদর্শন করলেন ডিব্ৰুগড়ে আগামীকাল অনুষ্ঠেয় জনসভাস্থল
Releated Posts
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি
নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…
ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…


















