News Flash

  • Home
  • বিদেশ
  • ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে মৃত ৪, আহত কমপক্ষে ৯ জন
Image

ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে মৃত ৪, আহত কমপক্ষে ৯ জন

প্যারিস, ১০ এপ্রিল (হি.স.): ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার দুপুরে আরমানসেট হিমবাহে এই ধস নামে। ফ্রান্সের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডার্মানিন জানিয়েছেন, পর্বতে ‘স্কি’ করার সময় এই ৪ জন ধসের কবলে পড়েন। ত্রাণ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়, ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে এইরকম ঘটনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিন পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের ফ্রেঞ্চ আলপসে। আর্মানসেটি গ্লেসিয়ারের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ১১,৫০০ ফুট উচ্চতায় ঘটনাটি ঘটে। হিউট স্যাভোইয়ির কাছে অবস্থিত গ্লেসিয়ারের কাছে তুষারঝড়ের মধ্যে পড়ে যান পর্যটকরা। যা চ্যামোনিক্স থেকে ৩০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি পর্ষটন কেন্দ্র বলে পরিচিত।

Releated Posts

যুক্তরাজ্যের পার্লামেন্টে পিটিশন, পিওকে-তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের দাবি

লন্ডন, ৭ জুলাই (আইএএনএস): পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। এতে…

ByBySandeep Biswas Jul 7, 2026

জাপানে তিব্বতিদের বিক্ষোভ, চীনের ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস প্রমোশন’ আইনের বিরুদ্ধে প্রতিবাদ

টোকিও, ৭ জুলাই (আইএএনএস): জাপানে বসবাসকারী তিব্বতিরা টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে চীনের নতুন…

ByBySandeep Biswas Jul 7, 2026

রামায়ণ-মহাভারতের ঐতিহ্যেই গড়ে উঠেছে ভারত-ইন্দোনেশিয়ার সম্পর্ক: ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি শতাব্দীপ্রাচীন সভ্যতাগত বন্ধন এবং রামায়ণ-মহাভারতের অভিন্ন ঐতিহ্য বলে মন্তব্য…

ByByNews Desk Jul 7, 2026

সামুদ্রিক নিরাপত্তা থেকে ইউপিআই-ধাঁচের ডিজিটাল পেমেন্ট, একাধিক চুক্তিতে ভারত-ইন্দোনেশিয়া; বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল পরিকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য এবং খনিজ সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top