News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
Image

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বিলোনিয়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে ওরিয়েন্টাল ক্লাব অন্যতম৷ এই ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে  এক রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে   মন্ত্রী শ্রীযুক্ত শুক্লাচরণ নোয়াতিয়া এবং রাজনগর কেন্দ্রের বিধায়িকা স্বপ্ণা মজুমদারকে
সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ সেই সাথে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, শ্রীযুক্ত শুক্লাচরণ নোয়াতিয়া মহাশয়৷ অনুষ্ঠানের শুরুতে ওরিয়েন্টাল ক্লাবের প্রয়াত সদেস্যদের প্রতি, এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর, মাননীয় মন্ত্রী প্রয়াত সদেস্যদের প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন এবং প্রদীপ প্রজ্বলন করেন৷ এ দিনের অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ওরিয়েন্টাল ক্লাবের নবনির্বাচিত সভাপতি, শ্রীবাস সেন, এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরো পরিষদের ভাই চেয়ারপারসন শিখা দেবনাথ, দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন সিং, সমাজসেবী গৌতম সরকার সহ পুরো পরিষদের সদেস্য সদেস্যাগণ৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top