নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বিলোনিয়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে ওরিয়েন্টাল ক্লাব অন্যতম৷ এই ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে মন্ত্রী শ্রীযুক্ত শুক্লাচরণ নোয়াতিয়া এবং রাজনগর কেন্দ্রের বিধায়িকা স্বপ্ণা মজুমদারকে
সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ সেই সাথে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, শ্রীযুক্ত শুক্লাচরণ নোয়াতিয়া মহাশয়৷ অনুষ্ঠানের শুরুতে ওরিয়েন্টাল ক্লাবের প্রয়াত সদেস্যদের প্রতি, এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর, মাননীয় মন্ত্রী প্রয়াত সদেস্যদের প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন এবং প্রদীপ প্রজ্বলন করেন৷ এ দিনের অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ওরিয়েন্টাল ক্লাবের নবনির্বাচিত সভাপতি, শ্রীবাস সেন, এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরো পরিষদের ভাই চেয়ারপারসন শিখা দেবনাথ, দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন সিং, সমাজসেবী গৌতম সরকার সহ পুরো পরিষদের সদেস্য সদেস্যাগণ৷

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















