News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড নিয়ে বৈঠকে রাজ্যগুলিকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Image

কোভিড নিয়ে বৈঠকে রাজ্যগুলিকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.) : রাজ্যগুলিকে কোভিডের উপযুক্ত আচরণবিধি পালন করার নির্দেশ দিল কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন।

ফের কোভিড বাড়ছে দেশে। এই অবস্থায় আগামী ১০ এবং ১১ তারিখ যেন সমস্ত হাসপাতালে মহড়া নিতে বলেন মান্ডব্য। সেই সঙ্গে বলেন, স্বাস্থ্য পরিকাঠামো ঠিক আছে কিনা তা দেখতে অবশ্যই যেন স্বাস্থ্যমন্ত্রীরা সশরীরে হাজির থাকেন। কোভিড পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর ওপর গুরুত্ব দিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন কোভিড নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই মিটিংয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা হাজির ছিলেন। ছিলেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাজেশন আধিকারিকরাও। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ শতাংশ কোভিড বেড়েছে। ৬ হাজার ৫০টি নতুন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৮ হাজার ৫৩৩টি করোনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার রিপোর্ট অনুসারে দিল্লিতে ৬০৬টি নতুন আক্রান্ত হওয়ার রিপোর্ট মিলেছে। মহারাষ্ট্রে কোভিড লাফিয়ে বেড়েছে।

বৈঠকে কোভিড পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। হটস্পটগুলি জরুরি ভিত্তিতে চিহ্নিত করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সব রাজ্যকে এই বিষয়ে সতর্কতা কেন্দ্রের। সরকারি নির্দেশে উল্লেখ করা আছে যে করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের পদ্ধতি, লক্ষ্মণ এবং উপসর্গের ক্ষেত্রে বেশ কয়েকটি মিল রয়েছে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার যন্ত্রপাতি, পরিকাঠামো খতিয়ে দেখতে শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রাথমিকভাবে কেরল, গুরজাত, মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ধরা পড়লেও ক্রমশ তা ছড়িয়ে পড়ছে অন্য রাজ্যগুলিতেও। এই মুহূর্তে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৮ হাজার ৩০৩। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top