News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাধার জন্য অভিযান ট্রাফিক পুলিশের
Image

গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাধার জন্য অভিযান ট্রাফিক পুলিশের

আগরতলা, ৭ এপ্রিল (হি.স.) : গাড়ির চালক ও সামনে বসা সহযাত্রীর সিট বেল্ট বাধ্যতামূলক বাধার জন্য অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। আইন অমান্য করার দায়ে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার ওই অভিযান আগরতলায় উত্তর গেইট সংলগ্ন এলাকায় চলেছে।

জনৈক ট্রাফিক পুলিশ জানিয়েছেন, প্রতি নিয়ত যান দূর্ঘটনার বলি হচ্ছেন বহু মানুষ। তাই দূর্ঘটনাজনিত মৃত্যু রোধে বিশেষ অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক দপ্তর থেকে কিছুদিন পূর্বে বিজ্ঞাপন দিয়ে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছিল। গাড়ি চালানোর সময় সিটবেল্ট অবশ্যই বাঁধতে হবে। কারণ দিন দিন রাজ্যে দূঘটনা বেড়ে চলছে। কিন্তু দেখা গেছে প্রায় ৭০ শতাংশ চালক ও যাত্রীরা সিট বেল্ট ব্যবহার করছেন না। তাই আজ থেকে শুরু হয়েছে সিট বেল্ট বাধার জন্য অভিযান।
তিনি আরও জানান, আইন অমান্যকারীদের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার রাজধানীর উত্তর গেইট এলাকায় ওই অভিযান চলেছে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top