News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘লতিফকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে’, রাজুর বাড়ি গিয়ে বিস্ফোরক অর্জুন সিং
Image

‘লতিফকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে’, রাজুর বাড়ি গিয়ে বিস্ফোরক অর্জুন সিং

কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : “আমাদের পারিবারিক সম্পর্ক। আগে আমাদের এক জায়গায় বাড়ি ছিল। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শান্তিতে থাকবে ভাববেন না।”

শুক্রবার রাজু ঝায়ের দুর্গাপুরের বাড়িতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ অর্জুন সিং। ‘লতিফকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে’ বলে মন্তব্য করেন সাংসদ। তাঁর উপস্থিতিতে ২০২০ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন রাজু। এর পর অর্জুনবাবু তৃণমূলে যোগ দেন। এদিন তিনি স্পষ্ট জানান, বিজেপি-র হয়ে কাজ করছিলেন না রাজু।

একই সঙ্গে গোটা ঘটনাটি কোনও ‘ছোট মাথার কাজ নয়’, এমনটাই দাবি এই সাংসদের। অর্জুনবাবু বলেন, “আমি ২০০ শতাংশ নিশ্চিত চক্রান্ত করে ওঁকে খুন করা হয়েছে। কিন্তু, যতটুকু আমি বুঝি যদি লতিফকে যদি দ্রুত গ্রেফতার করা না হয় সেক্ষেত্রে ওঁকেও সরিয়ে দেওয়া হবে। যোগাযোগ কেটে দেওয়ার একটা চেষ্টা করা হবে। এটা কোনও ছোট মাথার কাজ নয়। এর নেপথ্যে বড় কোনও মাথা রয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশের উপর ভরসা রয়েছে।আমার মনে হয় এই খুনের ঘটনায় লতিফ একটি লিংক।” একইসঙ্গে অর্জুনের হুংকার, “যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা যদি ভাবেন পার পেয়ে যাবেন তাহলে ভুল ভাবছেন।” রাজু ঝা খুনের তদন্তের জন্য তৈরি বিশেষ তদন্ত দলের উপর ভরসা দেখিয়েছেন তিনি।

তাঁর উপস্থিতিতেই যে রাজুর বিজেপি-তে যোগদান তা স্বীকার করে অর্জুন সিং বলেন, “ও ওই দলটা করেনি।” তবে রাজুর সঙ্গে ব্যবসায়িক কোনও যোগাযোগ ছিল না বলেই দাবি এই সাংসদের। তিনি বলেন, “আমাদের পারিবারিক সম্পর্ক। আগে আমাদের এক জায়গায় বাড়ি ছিল। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শান্তিতে থাকবে ভাববেন না।”

উল্লেখ্য, বাম জামানাতে রাজুর উত্থান অনেকেরই নজর কেড়েছিল। একাধিক সময় বেআইনি কয়লা কারবারের সঙ্গে নাম জুড়েছিল রাজুর। ২০২০ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তাঁর বিজেপি-তে যোগদান নিয়ে দলেরই একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top