News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকে দ্বিতীয় দফায় ৪১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস
Image

কর্ণাটকে দ্বিতীয় দফায় ৪১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

বেঙ্গালুরু, ৬ এপ্রিল(হি.স.) : কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস । বৃহস্পতিবার কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার উপস্থিতিতে ৪১টি আসনে দলীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আগামী ১০ মে এক দফায় ২২৪ আসনের কর্ণাটক বিধানসভার ভোট। ১৩ মে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। তার তিন দিন আগেই প্রথম দফায় সে রাজ্যের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে কংগ্রেস। বৃহস্পতিবার কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার উপস্থিতিতে দ্বিতীয় দফায় ৪১টি আসনে দলীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে শিবকুমার, সিদ্দারামাইয়া ছাড়া রয়েছেন কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়ঙ্ক খাড়গে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা। পাশাপাশি, মান্ড্য জেলার মেলুকোট আসনটি স্বরাজ ইন্ডিয়া পার্টির প্রধান দর্শন পুত্তানিয়াকে ছাড়ার ঘোষণা করেছে কংগ্রেস।

প্রসঙ্গত, প্রয়াত কৃষক নেতা তথা প্রাক্তন বিধায়ক কে এস পুত্তানিয়ার ছেলে দর্শন আমেরিকার এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে আম আদমি পার্টির বহিষ্কৃত নেতা যোগেন্দ্র যাদবের ‘স্বরাজ ইন্ডিয়া’ আন্দোলনে যোগ দেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা ভোটে রাজ্যে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি। অন্যদিকে, কংগ্রেস জিতেছিল ৭৫টি বিধানসভা কেন্দ্রে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি(এস) পেয়েছিল ২৮টি আসন। ভোটের পর কংগ্রেস এবং জেডি(এস) হাত মিলিয়ে সরকার গড়লেও পরে বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top