News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বালিয়ায় বিএসএফ-এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম সহ স্বাস্থ্য শিবির
Image

করিমগঞ্জের বালিয়ায় বিএসএফ-এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম সহ স্বাস্থ্য শিবির

করিমগঞ্জ (অসম), ৬ এপ্রিল (হি.স.) : সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসরত ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের মধ্যে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার বালিয়া সীমান্ত চৌকিতে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ-এর ১৩৪ নম্বর ব্যাটালিয়ন।

প্রায় ২.৩২ লক্ষ টাকার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় ছাত্রছাত্রী সহ সীমান্তে বসবাসরত বাসিন্দাদের মধ্যে। বর্ডার সিকিউরিটি ফোর্সের মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের অধীন ১৩৪ নম্বর ব্যাটালিয়নের চিকিৎসক ডা. সঞ্জীব কুমার ও তাঁর দল প্রায় দু-শতাধিক গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করেন। মোট ২৫ হাজার টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় স্বাস্থ্য শিবিরে। পাশাপাশি আয়োজন করা হয় পশু চিকিৎসা শিবিরেরও। চিকিৎসা করেন ডা. তেজ বি সিং। শিবিরে বিতরণ করা হয় ১১.৬ হাজার টাকার ওষুধ।

বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, বালিয়া সীমান্ত চৌকিতে আয়োজিত সিভিক অ্যাকশন অনুষ্ঠানে প্রায় ২.৩২ লক্ষ টাকার সামগ্রী বণ্টন করা হয়েছে। দাসগ্রাম গ্রিন ভ্যালি অ্যাকাডেমি, ধুবড়ি গার্লস এমই স্কুল, বিলবাড়ি এলপি স্কুল, খান বাহাদুর এলপি স্কুল, নিউ লাইফ অ্যাকাডেমি মণিপুরি বস্তি, মডার্ন এলপি স্কুল দাসগ্রাম, কাবুল সোশাল ওয়েলফেয়ার সেন্টারের ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স, সাইকেল, সোলার লাইট, স্কুল ব্যাগ, বই খাতা সহ খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অন্যদিকে সীমান্তবর্তী এলাকার ১৪৫ জন বাসিন্দার মধ্যে সিনটেক্স, পাইপ, জলের মেশিন, চেয়ার, টেবিল, ফিল্টার, সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top