News Flash

Image

পুলিশ অফিসারের পর ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত গ্রাম পঞ্চায়েত সচিব

মরিগাঁও (অসম), ৬ এপ্রিল (হি.স.) : ২৪ ঘণ্টার মধ্যে ঘুষের টাকা সহ গ্রেফতার হয়েছেন দুই সরকারি কর্মচারী। গতকাল রাতে ধরা পড়েছিলেন এক পুলিশ অফিসার। আজও অনুরূপভাবে ঘুষের টাকা নিতে গিয়ে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি) আধিকারিকরা গ্রেফতার করেছেন এক সরকারি কর্মচারীকে। আজ বৃহস্পতিবার ঘুষের টাকা সহ হাতেনাতে ধরা পড়েছেন মরিগাঁও জেলার লহকরঘাট গ্রাম পঞ্চায়েতের সচিব মুকুটচন্দ্র কুমার।

বাড়ির কাজের জন্য একটি চেক রিলিজের বিনিময়ে অভিযোগকারীর কাছ থেকে ঘুষের নগদ ৩০ হাজার টাকা টাকা নেওয়ার সময় মুকুট কুমারকে হাতেনাতে ধরেন দুর্নীতি দমনের আধিকারিকরা।

প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন দফতরে নিয়োজিত সরকারি কর্মচারী বা আধিকারিককে ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেফতার করছেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা। গতকাল বুধবার রাতেও নগাঁওয়ে ঘুষের ১৫ হাজার টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন ইউনিটের হাতে পুলিশের সাব-ইনস্পেক্টর সুরুজুল হককে গ্রেফতার করা হয়। সুরুজলের এক মাস পর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল।

Releated Posts

অসম সরকারের শিক্ষা উদ্যোগে উপকৃত ৩৬ লক্ষেরও বেশি পড়ুয়া, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১ জুলাই: অসম সরকারের শিক্ষা-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের ফলে রাজ্যের ৩৬ লক্ষেরও বেশি পড়ুয়া উপকৃত হচ্ছে বলে দাবি…

ByByNews Desk Jul 1, 2026

অসমে ৩৭ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫৫ কোটি টাকা; গ্রেফতার ১

গুয়াহাটি, ৩০ জুন (আইএএনএস): অসম পুলিশ গুয়াহাটিতে একটি বড়সড় অভিযানে প্রায় ৩৭ কেজি সোনা উদ্ধার করেছে, যার আনুমানিক…

ByByNews Desk Jun 30, 2026

মণিপুরের বিভিন্ন জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ডিজিপির, ‘সাইকেল পেট্রোল’-এর প্রশংসা

ইম্ফল, ৩০ জুন (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে রাজ্যজুড়ে সফর করছেন পুলিশের মহাপরিচালক (ডিজিপি)…

ByByNews Desk Jun 30, 2026

উদ্যোক্তারাই মেঘালয়ের অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি: কনরাড সাংমা

শিলং, ৩০ জুন (আইএএনএস): মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা মঙ্গলবার বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ভিত্তি…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top