News Flash

Image

ত্রিপুরায় চার বাংলাদেশী নাগরিক আটক

ধর্মনগর, ৬ এপ্রিল (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে চারজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ধমর্নগর জিআরপি পুলিশ। তবে, তাদের মধ্যে তিনজনের বাংলাদেশী পরিচয়পত্র এবং অপর জনের কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই আধার কার্ড ভুয়ো না কি আসল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ধর্মনগর জিআরপি থানার ওসি উত্তম কুমার কলই জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল এগারটা নাগাদ ধর্মনগর রেল স্টেশনে চারজন সন্দেহভাজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। চারজনের মধ্যে তিনজনের বাংলাদেশী নাগরিকের পরিচয় পত্র পাওয়া গিয়েছে। কিন্তু অপর জনের কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। ওই আধার কার্ড ভুয়ো না কি আসল তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, আফসার আহমেদ, সুহাগ খাঁ, সাবিনা হাওলাদার এবং রুমন হাওলাদার ওই চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে থেকে রুমন হাওলাদার কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top