News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ই-প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সেরা ত্রিপুরা : অর্থমন্ত্রী
Image

ই-প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সেরা ত্রিপুরা : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷  কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে গত ২৭ মার্চ, ২০২৩-এ নয়াদিল্লীস্থিত ইণ্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ই-প্রকিউরমেন্টের ওপর আয়োজিত এক জাতীয় কর্মশালায় ত্রিপুরা রাজ্যকে ই-প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর পূর্র্ব’লের রাজ্যগুলির মধ্যে সেরা পারফরমেন্সের জন্য পুরস্ক’ত করা হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই সংবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, গত ৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে উল্লেখযোগ্য কাজের স্বীক’তিস্বরূপ কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যকে পুরস্ক’ত করা হয়েছে৷ এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের সৌভাগ্য যোজনায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য রাজ্যকে পুরস্ক’ত করা হয়৷ ক’ষি, প’ায়েত স্বশক্তিকরণের ক্ষেত্রেও সেরা পারফরমেন্সের শিরোপা অর্জন করেছে রাজ্য৷ অর্থমন্ত্রী বলেন, রাজ্যে ই-প্রকিউরমেন্টের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তর স্বচ্ছতার সঙ্গে কাজ করছে৷ এক্ষেত্রে অর্থ দপ্তরের সচিব থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের তিনি ধন্যবাদ জানান৷ একই সাথে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহাও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকেও ধন্যবাদ জানিয়েছেন৷
সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রশাসনে স্বচ্ছতার উপর জোর দিয়েছে৷ সেই উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকার ’ডেলিগেশন অব ফিনান্সিয়াল রুলস অব ত্রিপুরা’ক্ষ্মএ ২৫ হাজার টাকার উর্দ্ধে দ্রব্য এবং পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে ই-প্রকিউরমেন্ট বাধ্যতামূলক করেছে৷ তিনি ই-প্রকিউরমেন্টের সুুবিধাগুলি তুলে ধরে বলেন, ই-প্রকিউরমেন্টে সরকারী বেচাকেনায় স্বচ্ছতা আসে এবং বিক্রেতাদের জোট গঠনের সুুযোগ থাকে না৷ ই-প্রকিউরমেন্ট সিস্টেম ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের কেনাবেচায় সাহায্য করে৷ সরকারী পণ্য এবং পরিষেবা বিক্রেতাগণের কর ফাঁকি দেওয়ার সুুযোগ থাকে না৷ দরদাতাদের সমস্ত তথ্য গোপন থাকার ফলে প্রক’ত দর নির্ধারণ সম্ভব৷ ই-প্রকিউরমেন্ট সিস্টেমে সরকারের খরচ কমানোর পাশাপাশি দেশের যেকোনো প্রান্তের বিক্রেতাগণ অংশগ্রহণ করতে পারেন৷ অর্থমন্ত্রী গত ২০২০-২১ থেকে ২০২২-২৩ এই তিন অর্থবছরে ই-প্রকিউরমেন্ট এবং জেম-এর মাধ্যমে টেণ্ডার এবং অর্ডারের সংখ্যা এবং তার সাথে জড়িত অর্থের তথ্য পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেন৷ তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে ই-প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে ৯৮১৫টি টেণ্ডার করা হয়েছে৷ এতে অর্থের পরিমাণ ছিল ৭২৭১ কোটি টাকা৷ পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের ২০২২-এর ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জেম-এর মাধ্যমে ৩০৯৫টি অর্ডার করা হয়েছে৷ এতে অর্থের পরিমাণ ছিল ১০২ কোটি টাকা৷ ২০২২-২৩ অর্থবছরে ই-প্রকিউরমেন্ট এবং জেমের মাধ্যমে বিডিং এবং টেণ্ডারের মোট মূল্য ৭৩৭৩ কোটি টাকা৷
সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, ত্রিপুরা রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারিদের নিয়মিত পেনশন ব্যতিত সমস্ত লেনদেন ই-পেমেন্ট বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের সফলতা কম্পট্রোলার এবং অডিটর জেনারেল (সিএজি) অব ইণ্ডিয়া-এর ২০২১-২২ অর্থবছরের স্টেট ফিনান্স অডিট রিপোর্টে প্রশংসিত হয়েছে৷ তিনি জানান, উল্লিখিত প্রতিবেদনে মোট লেনদেনের ৮০.১৩ শতাংশ ই-পেমেন্টের মাধ্যমে করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ তিনি জানান, সিএজি রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, সমস্ত ৬৪টি কন্ট্রোলিং অফিসারক্ষ্মই প্রাপ্তি এবং ব্যয়ের ১০০ শতাংশ হিসাব এজি (এ  ই)ক্ষ্মএর সাথে মিলিয়েছে৷ ২০২২-২৩ অর্থবছরে রাজ্য সরকার বিচক্ষণতা ও অধিক মূলধনী ব্যয়ের সাথে আর্থিক ব্যবস্থাপনা খুব ভালভাবে পরিচালনা করেছে৷ তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রদেয় আর্থিক সুুযোগ সুুবিধা বাড়িয়েছে৷ যেমন কর্মচারি, পেনশন প্রাপক, ডিআরডব্লিও, অঙ্গনওয়াড়ী কর্মী, আশা কর্মী, পার্ট টাইম কর্মী, পার্ট টাইম পাম্প অপারেটর ইত্যাদি ক্ষেত্রে প্রদেয় আর্থিক সুুযোগ সুুবিধা বাড়ানো হয়েছে৷ তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে মোট মূলধনী ব্যয়ের পরিমাণ ২৩৭৪ কোটি টাকা যা ২০২১-২২ অর্থবছরে ছিল ১৪২৩ কোটি টাকা৷ ২০২২-২৩ অর্থবছরে রাজ্যের বিভিন্ন নিজস্ব কর রাজস্ব আদায়ের পরিসংখ্যানও তিনি তুলে ধরেন৷ সাংবাদিক সম্মেলনে অর্থদপ্তরের সচিব বিজেশ পাণ্ডে এবং অতিরিক্ত সচিব আকি’ন সরকার উপস্থিত ছিলেন৷

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top