News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে শান্তনু
Image

নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে শান্তনু

কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : জামিনের আবেদন করেও হল না লাভ। ফের জেল হেফাজতে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। বুধবার ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা বলেন, “এখন শুধু দেখা আর শোনার সময়।”

আদালতের উদ্দেশে শান্তনুর আইনজীবীরা বলেন, যতবার ডেকেছে ততবার গিয়েছেন শান্তনু। তদন্তে সহযোগিতা করেছেন।শুনানি চলাকালীন শান্তনুর আইনজীবীর উদ্দেশে বিচারকের প্রশ্ন, “ওনার পড়াশোনা কতদুর”? এরপর শান্তনু জানান তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। মাল্টি মিডিয়া, আইটিতে ডিপ্লোমা করেছেন। হোটেল ব্যবসা, মোবাইলের ব্যবসা, বাড়ির ব্যবসা থেকে ওনার আয়। আদালতকে জানাল শান্তনুর দুই আইনজীবী রাজেন্দ্র রায়চৌধুরী ও প্রীতম ভট্টাচার্য।

ইডির আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তোলেন, “সরকারি কর্মী হলে ব্যবসা কি করে করেন? নামে বেনামে মোট ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ। শান্তনুর ছেলে ইভানের নামে রয়েছে একটি কোম্পানি। স্ত্রীর নামেও কোম্পানি রয়েছে। উনি ডব্লুবিএসইডিসিএল-এ চাকরি করেন। বার্ষিক ২ থেকে ৬ লক্ষ টাকা আয়। তাহলে নামে বেনামে ২০ কোটি টাকার সম্পত্তি হয় কোথা থেকে? জামিনের আবেদন বিরোধিতা করেন ফিরোজ এডুলজি। সওয়াল জবাবের পর কেস ডাইরি বিচারককে দেখানো হয়।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top