News Flash

  • Home
  • খেলা
  • উদীয়ান বোসের মারকুটে শতকে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডসের
Image

উদীয়ান বোসের মারকুটে শতকে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।। জয়ের হ্যাট্রিক ইউনাইটেড ফ্রেন্ডসের। পরপর দুই ম্যাচে পোলস্টার ও বিসিসি কে হারানোর পর আজ, বুধবার হারালো হার্ভেকে। তাও ২০১ রানের বিশাল ব্যবধানে। পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে ইউনাইটেড ফ্রেন্ডস জয়ের হ্যাট্রিকের পাশাপাশি পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করে নিয়েছে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস দ্বিতীয় ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৭ রানের বিশাল পাহাড় গড়ে তোলে। মূল কারিগর অবশ্য ওপেনার উদীয়ান বোস। উদীয়ানের দুর্দান্ত ঝড়ো শতরান বেশ নজর করেছে। উদীয়ান ৪৭ বল খেলে নটি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। এছাড়া, দীপক ক্ষৈত্রীর ৯১ এবং রজত দে-র অপরাজিত ৩৫ রান উল্লেখ করার মতো। হার্ভের আকাশ কুমার সিং ২০ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে হার্ভে ৯ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে পামির দেবনাথ সর্বাধিক ১৯ রান পায়। ইউনাইটেড ফ্রেন্ডসের প্রিয়াংশু গৌতম ৭ রানে এবং ঋত্ত্বিক শ্রীবাস্তব ১৫ রানে দুটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং এর সৌজন্য স্বরূপ উদীয়ান বোস পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top