News Flash

  • Home
  • খেলা
  • চলমানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে কো:ফাইনাল নিশ্চিত স্ফুলিঙ্গের
Image

চলমানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে কো:ফাইনাল নিশ্চিত স্ফুলিঙ্গের

স্ফুলিঙ্গ:- ১২৮/৮(২০)

চলমান:- ৯৮/১০(১৯.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাট্রিক স্ফুলিঙ্গ ক্লাবেরও। পরপর দুই ম্যাচে মৌচাক ও ইউনাইটেড বিএসটি-কে হারানোর পর আজ, বুধবার হারালো চলমান সংঘকে। তাও ৩০ রানের বড় ব্যবধানে। পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে স্ফুলিঙ্গ ক্লাব জয়ের হ্যাট্রিকের পাশাপাশি গ্রুপ এ-র পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করে নিয়েছে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে স্ফুলিঙ্গ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। কারও ব্যাটে তেমন বড় রান আসেনি। তবে শ্যাম শাকিল গনের ৩৫ রান ও মনি শংকর মুড়াসিংয়ের ২৫ রান উল্লেখযোগ্য। চলমানের লক্ষণ পাল ১৪ রানে দুটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে চলমান সংঘ ৯৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। তখনও সীমিত কুড়ি ওভার শেষ হওয়ার পাঁচটি বল বাকি ছিল। অমিত দাসের ব্যাটে ২৯ রান উল্লেখ করার মতো। স্ফুলিঙ্গের মনিশংকর মুড়া সিং ৮ রানে তিনটি এবং সানি সিং দুটি উইকেট পেয়েছে।  দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মনিশঙ্কর মুড়াসিংকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের মর্যাদা দেওয়া হয়েছে।

Releated Posts

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top