News Flash

  • Home
  • খেলা
  • আসাম রাইফেলসকে হারিয়ে আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে বিদ্যাসাগর বিদ্যালয় জয়ী
Image

আসাম রাইফেলসকে হারিয়ে আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে বিদ্যাসাগর বিদ্যালয় জয়ী

আ: রাইফেলস-‌১১৯/‌৫

বিদ্যাসাগর বিদ্যা: ১২০/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।প্রথমবর্ষ আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেলো বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। ৪ উইকেটে পরাজিত করলো শক্তিশালী আসাম রাইফেলস স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের স্কুল ক্রিকেটে। প্রথমবর্ষ আসর হওয়ায় বালিকা ক্রিকেটারদের অভিজ্ঞতা নেই বললেই চলে। এরই প্রভাব দেখা গেলো মাঠে। মোট ২৩৯ রানের মধ্যে অতিরিক্ত খাঐতে আসে ১০৩ রান। এরমধ্যে আসাম রাইফেলস পায় ৭২ রান। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অসাম রাইফেলসের গড়া ১১৯ রানের জবাবে বিদ্যাসাগর স্কুল ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অতিরিক্ত রানের কঁাধে ভর দিয়েআসাম রাইফেলস স্কুল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ৭২ রান। এছাড়া দলের পক্ষে পারমিতা হালাম ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বিদ্যাসাগর স্কুলের পক্ষে দলনায়িকা স্নেহা দেবনাথ (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে  ১৯.‌১ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিদ্যাসাগর স্কুল। দলের পক্ষে উইকেট রক্ষক পুনমদ্বিতা দেবনাথ ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪,দলনায়িকা স্নেহা দেবনাথ ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং ওপেনার ত্রিশা দাস ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। আসাম রাইফেলসের পক্ষে দলনায়িকা সুশ্মিতা বসাক (‌২/‌২০) এবং দিয়া অধিকারী (‌২/‌২১) সফল বোলার।  ‌‌‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top