News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-২০: ব্লাডমাউথকে হারিয়ে জয় অব্যাহত কসমোপলিটন ক্লাবের
Image

ঘরোয়া টি-২০: ব্লাডমাউথকে হারিয়ে জয় অব্যাহত কসমোপলিটন ক্লাবের

কসমোপলিটন-‌১২৫

ব্লাডমাউথ-‌১২২/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।। ‌বিফলে গেলো রণদীপ পালের ঝড়ো ইনিংস। দুরন্ত ব্যাট করলেও দলকে জয় এনে দিতে পারলেন না। আসরের প্রথম পরাজয়ের মুখ দেখলো ব্লাডমাউথ। অপরদিকে টানা দ্বিতীয় জয় পেলো কসমোপলিটন ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন জয়লাভ করে ৩ উইকেটে। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কসমোপলিটন ক্লাব ১২৫ রান করতে সক্ষম হয়। ওপেনার অভিষেক শর্মা ছাড়া দলের কোনও ব্যাটসম্যানই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। অভিষেক ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। এছাড়া দলের পক্ষে নিনাদ কদম ৩০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং দলনায়ক পল্লব দাস ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায।এ ১৩ রান করেন। ব্লাডমাউথের পক্ষে স্বরব সাহানি (‌২/‌১৩) এবং তুষার সাহা (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রণদীপ পাল ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ (‌অপ:‌), স্বপন দাস ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,রাহুল হুসেন ২৬ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং কৌশল আচার্য ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌১৪ রান করেন। কসমোপলিটনরে পক্ষে দেবপ্রসাদ সিনহা (২/‌১৭‌) এবং চন্দন রায় (‌২/‌২৭) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top