News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ স্মৃতি টি-‌টোয়েন্টি ক্রিকেটে ওল্ড প্লে সেন্টারের শতদল জয়
Image

সমীরণ স্মৃতি টি-‌টোয়েন্টি ক্রিকেটে ওল্ড প্লে সেন্টারের শতদল জয়

শতদল:-‌১৪৩/‌৫(২০)

ও পি সি:-‌১৪৯/‌৩(১৯)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ও পি সি অর্থাৎ ওল্ড প্লে সেন্টার। পরাজিত করলো শতদল সঙ্ঘকে। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি ৭ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। দুরন্ত বল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দীপেন বিশ্বাস। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে শতদল সঙ্ঘ। দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর দলকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব নিজেদের কঁাধে তুলে নেন সম্রাট সিনহা এবং ধর্মেশ চান্ডেল। তৃতীয় উইকেটে দুজন ৭৪ বল খেলে ৯৫ রান যোগ করেন। ধর্মেশ ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ এবং সম্রাট ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া দলের পক্ষে ভিকি সাহা ৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ও পি সি-‌র পক্ষে দীপেন বিশ্বাস (‌৩/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ও পি সি। দলের পক্ষে নবারীণ চক্রবর্তী ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৪, রাহুল চন্দ্র সাহা ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং আকাশ আনন্দ ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন। ‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top