News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা সহ দুই পাচারকারী আটক, কৃতিত্ব নিয়ে ই -রিক্সা চালক ও পুলিশের মধ্যে টানাটানি
Image

গাঁজা সহ দুই পাচারকারী আটক, কৃতিত্ব নিয়ে ই -রিক্সা চালক ও পুলিশের মধ্যে টানাটানি

ধর্মনগর(ত্রিপুরা ), ৫ এপ্রিল (হি.স.) : গাঁজা সহ দুই যুবক ধরা পড়েছে। তাঁদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে এই গাঁজা ও পাচারকারী ধরপাকড় নিয়ে ই -রিক্সা চালক ও পুলিশের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।

ই–রিক্সা চালক কিশোর দে জানিয়েছেন, আগরতলা–ধর্মনগর ডেমো ট্রেনে চেপে চার যুবক ধর্মনগর আসেন।ট্রেন থেকে নেমে ওই চার যুবক চুরাইবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাঁর ই-রিকশায় উঠেন। ভাড়া বাবদ ই-রিকশার চালক তাদের কাছে থেকে তিন হাজার টাকা চেয়েছিলাম। যুবকরা তাতেই রাজি হয়ে যাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে, বলেন তিনি। তবে, জানতাম না তাঁদের সাথে গাঁজা রয়েছে, দাবি ই–রিক্সা চালকের।

কিশোর দে বলেন, ওই চার যুবকের গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারি তারা কোন অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন। তাই রেল গেট সংলগ্ন এলাকায় ই-রিক্সা দাঁড় করে স্থানীয় লোকজনদের ডেকে আনি। শুধু তাই নয়, বিষয়টি ধর্মনগর থানায় জানানো হয়। কিন্তু, সকলের নজর এড়িয়ে ওই চারজনের মধ্যে দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, বলেন তিনি। এদিকে, খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেছে। পুলিশ তাঁদের তল্লাশি চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মজার বিষয় হল, ধর্মনগর থানার পুলিশ দাবি করেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। ধমর্নগর থানার জনৈক আধিকারিক দাবি করেন, গোপন সুত্রে তাঁদের কাছে খবর আসে দুই যুবক বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চুরাইবাড়ির উদ্দেশ্য রওনা দেবেন। সেই খবরের ভিত্তিতে পুলিশ ধর্মনগর দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায় উৎ পেতে বসেছিল। ওই দুই যুবক রেল গেইটের কাছাকাছি আসতেই তাঁদেরকে পুলিশ আটক করেছে।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাদের কাছ থেকে তিনটি ব্যাগ ও একটি কম্বলে মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁরা বিহারের বাসিন্দা বলে পরিচয় মিলেছে। তাঁদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, বলেন ওই পুলিশ আধিকারিক।

Releated Posts

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top