News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরাসরি লকআপ থেকেই আদালতে পেশ, দীপক বক্সারকে ৮ দিনের জন্য হেফাজতে পেল দিল্লি পুলিশ
Image

সরাসরি লকআপ থেকেই আদালতে পেশ, দীপক বক্সারকে ৮ দিনের জন্য হেফাজতে পেল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : গ্যাংস্টার দীপক বক্সারকে ৮ দিনের জন্য নিজেদের হেফাজতে পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। নিরাপত্তা সংক্রান্ত কারণে গ্যাংস্টার দীপক বক্সারকে বুধবার সরাসরি লকআপ থেকে আদালতে পেশ করা হয়। বিচারপতি সেখানেই শুনানি করেন। ৮ দিনের জন্য গ্যাংস্টার দীপক বক্সারকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হেফাজতে পাঠিয়েছে পাটিয়ালা আদালত।

এফবিআই-এর সহায়তায় মেক্সিকোতে ধৃত কুখ্যাত গ্যাংস্টার দীপক বক্সারকে বুধবার সকালেই ভারতে নিয়ে আসে দিল্লি পুলিশ। বুধবার সকালেই দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় দীপক বক্সার। সেই সময় উপস্থিত ছিলেন স্পেশাল সিপি, স্পেশাল সেল এইচ জি এস ঢালিওয়াল। দিল্লির সিভিল লাইনে একজন নির্মাতাকে খুন করা-সহ বহু মামলায় পলাতক ছিল দীপক বক্সার। দিল্লি পুলিশের স্পেশাল সিপি এইচ জি এস ঢালিওয়াল বলেছেন, “মেক্সিকোর মতো দেশ থেকে এই প্রথমবার একজন অপরাধীকে আনা হল। দিল্লি পুলিশের স্পেশাল সেল কয়েক মাস ধরে তাকে (গ্যাংস্টার দীপক বক্সার) খুঁজছিল। দিল্লি-এনসিআর-এ এর চেয়ে বড় গ্যাংস্টার আর নেই।”

একদা বক্সিংয়ে জাতীয় পুরষ্কার পাওয়া দীপক মেক্সিকোর মধ্যে দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিল। দেশের বাইরে এই প্রথম একজন অপরাধীকে ধরল দিল্লি পুলিশ। ১০টি গুরুত্বপূর্ণ মামলায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল দীপক বক্সারের নাম। হরিয়ানার সোনিপতের বাসিন্দা দীপক ২০২১ সালে গোগি গ্যাংয়ের কর্ণধার জিতেন্দ্র মানকে রোহিনী কোর্ট কমপ্লেক্সে দু’জনের মাধ্যমে খুন করে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top