News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইজিএম হাসপাতালে সাত মাসের শিশুর মৃত্যু, চিকিত্সকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Image

আইজিএম হাসপাতালে সাত মাসের শিশুর মৃত্যু, চিকিত্সকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : আইজিএম হাসপাতালে চিকিত্সায় গাফিলতির কারণে সাত মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে শিশুটির পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, অসুস্থ শিশুটিকে কর্তব্যরত চিকিত্সক ছুয়েও দেখেননি। কোন পরীক্ষা ছাড়াই শিশুর মৃত্যু হয়েছে ব‍লে জানিয়েছেন। শুধু তাই নয়, চিকিত্সকের ময়না তদন্তের নির্দেশ ঘিরে মৃতার পরিবার চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে। ওই ঘটনায় কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।

মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কয়েকদিন যাবৎ শিশুটি জ্বরে ভুগছিল। ইতিমধ্যে শিশুটিকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকে দেখানো হয়েছিল। আগামী শুক্রবার পুণরায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সক। কিন্তু জ্বর না কমায় বুধবার সকালে তাঁকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কা জনক দেখে অক্সিজেন সাপোর্টে আ ই জি এম হাসপাতলে স্থানান্তর করেন। কিন্তু আইজিএম হাসপাতালে আসার পরে চিকিত্সকরা শিশুকে স্পর্শ না করেই মৃত ঘোষণা দিয়েছেন। এমনকি মৃতদেহের ময়নাতদন্তের জন্যও নির্দেশ দিয়েছেন, অভিযোগ করে বলেন তিনি।
তাঁদের দাবি, চিকিৎসক মৃত ঘোষনার পরও শিশুটির প্রাকৃতিক কাজ হয়েছে। এমনকি তাঁর শরীর গরম ছিল। তবুও চিকিৎসক কিসের ভিত্তিতে শিশুটিকে মৃত ঘোষনা দিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। ফলে, তাঁদের সমস্ত ক্ষোভ চিকিৎসকের উপর পড়েছে। তাঁরা আইজিএম হাসপাতালের ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top