News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কোভিড পজেটিভ বৃদ্ধের, চাঞ্চল্য
Image

দুর্গাপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কোভিড পজেটিভ বৃদ্ধের, চাঞ্চল্য

দুর্গাপুর, ৪ এপ্রিল (হি.স.) ফের করোনা চোখ রাঙানি শিল্পশহরে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুরে এক বৃদ্ধের। শরীরে নমুনায় মিলল কোভিড-১৯ পজেটিভ। ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল শিল্পশহর দুর্গাপুরে।

পরিবারসূত্রে জানা গেছে, মৃত দুর্গাপুরের বাসিন্দা। পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী। গত ৩০ মার্চ রামনবমীর দিন আচমকা হৃদরোগে আক্রান্ত হন। সঙ্কটজনক অবস্থায় তাকে দুর্গাপুরে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়। তাতে পজেটিভ আসে। সোমবার রাত্রে তাঁর মৃত্যু হয়। কোভিড নমুনা পজেটিভ আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিল্পশহর জুড়ে।
পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেখ মহম্মদ ইউনুস জানান,”হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছিল। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। পরে নমুনায় কোভিড পজেটিভ পাওয়া গেছে।” তিনি আরও বলেন,” সকলকে সজাগ ও সচেতন থাকা অবশ্যই দরকার। কোভিড চিরতরে যায়নি। তাই স্বাস্থ্য বিধি সর্বদা মেনে চলা দরকার। অবশ্যই মাস্ক ব্যাবহার করা। সামাজিক দুরত্ব বজায় রাখা দরকার।”

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top