News Flash

  • Home
  • বিদেশ
  • ফিনল্যান্ডে দক্ষিণপন্থীদের উত্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেন বাম প্রধানমন্ত্রী সানা মারিন
Image

ফিনল্যান্ডে দক্ষিণপন্থীদের উত্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেন বাম প্রধানমন্ত্রী সানা মারিন

হেলসিঙ্কি, ৩ এপ্রিল (হি.স.) : দক্ষিণপন্থীদের কাছে পরাজিত হলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন । ৪ বছর পরে রবিবার সেদেশের সংসদীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরাজিত হয়েছন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী সানা মারিন । সংসদীয় নির্বাচনে দক্ষিণপন্থী এনসিপি সবচেয়ে বেশি আসন জিতেছে। বিশেষজ্ঞদের মতে, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিক দলের সঙ্গে সরকার গড়বে এনসিপিই।

২০০টি আসন রয়েছে ফিনল্যান্ডের পার্লামেন্টে। তার মধ্যে ৪৮টি আসন জিতেছে দক্ষিণপন্থী এনসিপি। ৪৬টি আসন গিয়েছে ন্যাশনালিস্ট ফিনস পার্টির দখলে। প্রধানমন্ত্রী সানা মারিনের দল সোশ্যাল ডেমোক্র্যাটস পেয়েছে ৪৩টি আসন। নির্বাচনের ফল প্রকাশের পরেই এনসিপি নেতা পেত্তেরি ওর্পো সাফ জানিয়ে দেন, “আমরাই সবচেয়ে বেশি ভোট পেয়েছি। ফিনল্যান্ডের অর্থনীতির উন্নতি সাধনের লক্ষ্যে আমরা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব।”

তবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দক্ষিণপন্থী দলটি। অন্য মতাদর্শের রাজনৈতিক দলের সঙ্গেই জোট করে সরকার গঠন করতে হবে এনসিপিকে। সেক্ষেত্রে সানা মারিনের দলের সঙ্গেও জোটের পথে হাঁটতে পারে এনসিপি। তবে প্রধানমন্ত্রী পদে আর সানাকে দেখা যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। কারণ ১৯৯০ সালের পর থেকে বৃহত্তম দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছে ফিনল্যান্ড।

যুবসমাজের কাছে বেশ জনপ্রিয় ছিলেন প্রধানমন্ত্রী মারিন। তবে সরকারি নীতি ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক শক্তি সংকটে পড়েছে ফিনল্যান্ড। ব্যাপক হারে মূল্যবৃদ্ধি ঘটেছে সেদেশে। এহেন পরিস্থিতিতে শিক্ষা ও পেনশন খাতে অতিরিক্ত বরাদ্দ করেন মারিন। আর্থিক সংকটের মোকাবিলা করতে না পেরেই নির্বাচনের ময়দানে ব্যর্থ হলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top