News Flash

Image

চুরি করতে গিয়ে আটক যুবক

আগরতলা, ৩ এপ্রিল (হি.স.) : বাইক চুরি করতে আসা যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ওই ঘটনায় আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ–বিষয়ে জনৈক পুলিশ কর্মী জানিয়েছেন, আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় চুরি করতে গিয়ে এক যুবক ধরা পড়েছে। স্থানীয় মানুষ ওই যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়েছে। পরর্বতী সময়ে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে গেছে। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।
তিনি আরও জানিয়েছেন, ওই যুবকের নাম টুটন দাস (২০)। তার বিরুদ্ধে বেশ কয়েকটি বাইক চুরির অভিযোগ রয়েছে থানায়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top