নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ প্রতিবছরের মতো এবছরও আগরতলা শহরের শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায় চৌঠা এপ্রিল থেকে ১১ দিনব্যাপী চৈত্র মেলার আয়োজন করেছে আগরতলা পুর নিগম৷ আগামী চৌঠা এপ্রিল থেকে ১১ দিন ব্যাপী চৈত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায়৷ শনিবার পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান গত বছর থেকেই পুর নিগম ক্ষুদ্র ব্যবসায়ীদের চৈত্র মাসে ব্যবসা করার জন্য বিনা পয়সায় বসার জায়গা করে দিচ্ছে৷ এবছরও চৈত্র মেলায় যারা ব্যবসা করতে আসবেন তাদের কাছ থেকে কোন ধরনের টাকা-পয়সা নেবে না পুর নিগম৷ উপরন্ত সাফাইসহ যাবতীয় সহযোগিতা করবে পুর নিগম৷ এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে মেয়র বলেন গত বছর অভিযোগ মিলেছিল একটি দুষ্ট চক্র একাংশের ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করেছে৷ অবশ্য এ বিষয়ে খোঁজখবর নিতে গেলে সরাসরি কেউ কারো নাম জানান নেই৷ এবছর প্রত্যেককে আগাম ও সতর্ক করে দিয়ে নিগমের মেয়র বলেছেন কোথাও কোন ধরনের টাকা-পয়সা আদায়ের চেষ্টা করা হলে তারা যেন সরাসরি মেয়র কর্পোরেটর সহ নিয়মের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন৷

বিনে পয়সায় চৈত্র মেলায় ব্যবসায়ীদের জায়গা দিচ্ছে পুর নিগম
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















