News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিনে পয়সায় চৈত্র মেলায় ব্যবসায়ীদের জায়গা দিচ্ছে পুর নিগম
Image

বিনে পয়সায় চৈত্র মেলায় ব্যবসায়ীদের জায়গা দিচ্ছে পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ প্রতিবছরের মতো এবছরও আগরতলা শহরের শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায় চৌঠা এপ্রিল থেকে ১১ দিনব্যাপী চৈত্র মেলার আয়োজন করেছে আগরতলা পুর নিগম৷ আগামী চৌঠা এপ্রিল থেকে ১১ দিন ব্যাপী চৈত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায়৷ শনিবার পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান গত বছর থেকেই পুর নিগম ক্ষুদ্র ব্যবসায়ীদের চৈত্র মাসে ব্যবসা করার জন্য বিনা পয়সায় বসার জায়গা করে দিচ্ছে৷  এবছরও চৈত্র মেলায় যারা ব্যবসা করতে আসবেন তাদের কাছ থেকে কোন ধরনের টাকা-পয়সা নেবে না পুর নিগম৷ উপরন্ত সাফাইসহ যাবতীয় সহযোগিতা করবে পুর নিগম৷ এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে মেয়র বলেন গত বছর অভিযোগ মিলেছিল একটি দুষ্ট চক্র একাংশের ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করেছে৷ অবশ্য এ বিষয়ে খোঁজখবর নিতে গেলে সরাসরি কেউ কারো নাম জানান নেই৷ এবছর প্রত্যেককে আগাম ও সতর্ক করে দিয়ে নিগমের মেয়র বলেছেন কোথাও কোন ধরনের টাকা-পয়সা আদায়ের চেষ্টা করা হলে তারা যেন সরাসরি মেয়র কর্পোরেটর সহ নিয়মের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন৷

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top