News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু বেড়ে ৩৫; আহত ১৮ জন, একজনের খোঁজ নেই
Image

ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু বেড়ে ৩৫; আহত ১৮ জন, একজনের খোঁজ নেই

ইন্দোর, ৩১ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে একটি ধাপওয়ালা কুয়োর ভিতরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। উদ্ধারকাজ এখনও চলছে। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষ্যে ওই মন্দিরে পুজো দিতে যান বহু পুণ্যার্থীরা। ভিড়ের চাপে কুয়োর ওপরের ছাদ ধসে গেলে বহু পুণ্যার্থী কুয়োর ভিতরে জলে পড়ে যান। এদের বেশিরভাগই মহিলা ও শিশু। শুক্রবার সকালে ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে। ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁদের মধ্যে দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়োর ছাদে উঠে পড়েন। কুয়োটি বহু পুরনো। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার পর প্রশাসনের বরিষ্ঠ আধিকারিক ও চিকিৎসক দল, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ ও সেনাদল উদ্ধারকাজে হাত লাগায়। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ত্রাণ ও উদ্ধারকাজ বিষয়ে সবরকম সাহায্যের জন্য জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

Releated Posts

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026

চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করবেন নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চতুর্থ ভারত-সিঙ্গাপুর মন্ত্রিসভা রাউন্ডটেবিল…

ByByNews Desk Aug 19, 2026

বাইকে ঘোরানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশের সাতনায় গ্রেফতার ২

সাতনা, ১৯ আগস্ট (আইএএনএস): বাইকে ঘোরানোর নাম করে এক নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে…

ByByNews Desk Aug 19, 2026

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top