News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্দোরের মন্দিরের ঘটনায় এফআইআর দায়ের, ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ শিবরাজের
Image

ইন্দোরের মন্দিরের ঘটনায় এফআইআর দায়ের, ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ শিবরাজের

ইন্দোর, ৩১ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে প্রাণহানির ঘটনায় এফআইআর দায়ের হয়েছে বলে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে এই ঘটনায় ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে একটি ধাপওয়ালা কুয়োর ভিতরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। উদ্ধারকাজ এখনও চলছে।

শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র প্রমুখ। আহতদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এফআইআর দায়ের করা হয়েছে, ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা করা হবে। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। আমরা রাজ্য জুড়ে এই ধরনের স্টেপ-ওয়েল এবং বোরওয়েলগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছি।”

Releated Posts

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026

নন্দীগ্রামে নিজের ২০১৬ সালের জয়ের ব্যবধান ছাপিয়ে যেতে পারে বিজেপির হাসিরানি রথ: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেছেন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top