News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৩,০৯৫; সক্রিয় রোগী বেড়ে ১৫,২০৮, মৃত্যু ৫ জনের
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ৩,০৯৫; সক্রিয় রোগী বেড়ে ১৫,২০৮, মৃত্যু ৫ জনের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ রোজই বাড়ছে, চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩,০৯৫ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ৫ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৫,২০৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,১৫,৭৮৭-তে পৌঁছেছে। ৫ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮৬৭-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬৯,৭১১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৬ হাজার ৫৫৩ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৯৯,০৩৪। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ মার্চ সারা দিনে ভারতে ১,১৮,৬৯৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026

ইসির দফতরের পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, আকাশবাণী ভবনের গেট ঠেলে ঢুকে পড়লেন রাহুল-প্রিয়াঙ্কারা

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র করে মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের…

ByByNews Desk Oct 6, 2026

ইসিআই-র বিরুদ্ধে সরব ইন্ডিয়া জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top