News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ রাজ্য ক্রিকেটে কৈলাসহর ও অমরপুর জয়ী
Image

অনূর্ধ্ব-১৩ রাজ্য ক্রিকেটে কৈলাসহর ও অমরপুর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ।।জয় পেলো কৈলাসহর এবং অমরপুর মহকুমা ক্রিকেট দল। পরাজিত করলো যথাক্রমে জিরানীয়া এবং   মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে কৈলাসহর মহকুমা ৯ উইকেটে পরাজিত করে জিরানীয়া মহকুমাকে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সিয়াম উদ্দিনের (‌৫/‌৬) বিধ্বংসী বোলিংয়ের সামনে জিরানীয়া মহকুমা মাত্র ৬০ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে অভিরূপ দাস ১৪ রান করে। জবাবে খেলতে নেমে কৈলাসহর মহকুমা ৯ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দেবার্ঘ দাস ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে।‌ এদিকে স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অপর ম্যাচে অমরপুর ১ উইকেটে পরাজিত করে আমবাসা মহকুমাকে। রাজদ্বীপ সাহা-‌র অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় অমরপুর মহকুমা।  টসে জয়লাভ করে আমবাসার গড়া ৯৫ রানের জবাবে অমরপুর মহকুমা ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আমবাঐসার পক্ষে শুভ দাস ৮৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। অমরপুরের  রাজদ্বীপ সাহা ৫ উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে রাজদ্বীপ সাহা-‌র দুরন্ত ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রাজদ্বীপ ১১ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করে।  ‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top