News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান টেট পরীক্ষার্থীদের
Image

একাধিক দাবিতে ডেপুটেশন প্রদান টেট পরীক্ষার্থীদের

আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : পরীক্ষা ফল প্রকাশের দাবি সহ টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুলভ্রান্তির প্রতিবাদে টিআরবিটি–র এক্সাম কনট্রোলারের নিকট ডেপুটেশন প্রদান করেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, অতিবিলম্বে ফল প্রকাশ ও দফতরের ভুলভ্রান্তি গুলি সমাধান করা হোক।

জনৈক পরীক্ষার্থী জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে তাঁদের টেট পরীক্ষা হয়েছিল। কিন্তু তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, গত বারের টেট পরীক্ষার মতো এবারও প্রশ্ন পত্রে একাধিক ভুল ভ্রান্তি ছিল। এবিষয়ে একাধিকবার টিআরবিটি–র এক্সাম কনট্রোলারের নিকট দ্বারস্থ হলেও কোনো সমাধান মিলেনি। অবশেষে মঙ্গলবার ফের শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেন তাঁরা।
তাদের দাবি, অতিসত্বর টেট পরীক্ষার ফল প্রকাশ করা এবং দফতরের ভুলভ্রান্তি গুলি সমাধান করা হোক। এ বিষয়ে টিআরবিটি–র এক্সাম কনট্রোলার তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমস্ত বিষয়ে সমাধানে আরও কিছুটা সময় লাগবে।

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top