আগরতলা, ২৮ মার্চ (হি. স.) : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বিধায়ক রামপ্রসাদ পাল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন। আজ ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ঘোষণা করেন যে উপাধ্যক্ষ হিসাবে রামপ্রসাদ পালের নাম প্রস্তাব করে দুটি প্রস্তাব জমা পড়েছে। তাতে একটির প্রস্তাবক হলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং তা সমর্থন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দ্বিতীয়টির প্রস্তাবক হলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং তা সমর্থন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।
উপাধ্যক্ষ হিসাবে অন্য কারোর নাম প্রস্তাব না করায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রামপ্রসাদ পালকে উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত ঘোষণা করেন। উপাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হবার পর মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, সিপিআই (এম) পরিষদীয় দলনেতা জীতেন্দ্র চৌধুরী রামপ্রসাদ পালকে শুভেচ্ছা জানিয়েছেন।

ত্রিপুরা : ত্রয়োদশ বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত রামপ্রসাদ পাল
Tags:
Releated Posts
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

















