News Flash

Image

পথ দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে কর্মরত সাংবাদিক ধ্রুব রঞ্জন সেন রবিবার আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বাগমা বাজারে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রবিবার সকালে আগরতলা দূরদর্শন কেন্দ্রের সাংবাদিক তথা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুব রঞ্জন সেন বাগমায় পথ দুর্ঘটনায় গুরুতর অভাবে আহত হয়েছেন৷ জানা যায় রবিবার সকালে একটি প্রোগ্রাম কভার করার জন্য তিনি আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হন৷ উদয়পুরের বাগমা বাজারে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাইক এসে তাকে সহযোগে ধাক্কা মারে৷ তাতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনায় তার বাঁ পা ভেঙ্গে গেছে৷ গোমতি জেলা হাসপাতালে তার মাথায় সিটি স্ক্যান করা হয়৷ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷  বাগমা ফাড়ির পুলিশ বাইকটি আটক করেছে৷  দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদয়পুর থেকে সাংবাদিকরা জেলা হাসপাতালে ছুটে যান৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানিয়েছে৷ পাশাপাশি সংগঠনের সভাপতি দ্রব্য রঞ্জন সেনের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠন৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top