News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাত্রীকে খুনে অভিযুক্ত হবু বর, ফাঁসির দাবিতে অবরোধ জলপাইগুড়িতে
Image

পাত্রীকে খুনে অভিযুক্ত হবু বর, ফাঁসির দাবিতে অবরোধ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ২৬ মার্চ (হি.স.) : টাকার লোভে পাত্রীকে খুন ! অভিযুক্ত হবু বর। অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নাকুগঞ্জ এলাকার বাসিন্দারা। রবিবার দিনভর এলাকার পথ অবরোধে দিনভর নাকাল হলেন স্থানীয় বাসিন্দারা।

গত বৃহস্পতিবার রহস্যজনকভাবে মৃত্যু হয় স্থানীয় এক যুবতীর। বাড়ির সামনে পুকুর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার কয়েকমাস আগে মউমিন আলি নামে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল যুবতীর। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকেই টাকার জন্য যুবতীর পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি করছিল মউমিন। ঘটনার রাতে যুবতীকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নেয় মউমিন। এরপর খুন করে দেহ পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে হবু বর মউমিনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরার মুখে পড়ে নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত মউমিন। এই খবর জানাজানি হতেই রবিবার অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ছোট থেকে বড় সকলেই হাতে পোস্টার, ব্যানার নিয়ে অবরোধে শামিল হন। অবরোধকারীদের বেশিরভাগই মহিলা। পোস্টারে লেখা – ফাঁসি চাই। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

Releated Posts

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে দুই স্তবকের অবস্থানই বহাল রাখবে কংগ্রেস, গান্ধী-নেতাজি-রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানল দল

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেস তাদের দীর্ঘদিনের অবস্থানের পক্ষে সওয়াল…

ByByNews Desk Aug 20, 2026

ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২০ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার…

ByBySandeep Biswas Aug 20, 2026
Scroll to Top