News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের
Image

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  কংগ্রেস নেতা  রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজো করে রাহুল গান্ধীর  সাংসদ সদস্যপদ খারিজ করার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলনে শামিল হয়েছে কংগ্রেস দল৷ দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্য কংগ্রেস দল প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে৷ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে শামিল হন৷ এদিন আন্দোলনে শামিল হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধীর দেশব্যাপী জনপ্রিয়তা দেখে রীতিমতো আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন৷ সে কারণেই আতঙ্কগ্রস্ত হয়ে রাহুল গান্ধীকে জব্দ করার জন্য মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাহুল গান্ধীর সাংসদ সদস্যপদ খারিজ করা হয়েছে৷ এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও আজ প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ রাহুল গান্ধীর সাংসদ সদস্য পদ খারিজ করার প্রতিবাদে সারা রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷
এদিকে, বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা  পোড়ানো হয়৷ দেখানো হয় বিক্ষোভ৷বড় ধাক্কা রাহুল গান্ধীর৷ মোদী পদবী বিতর্কে সংসদে খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সদস্য পদ৷ ফলে এখন থেকে তিনি আর লোকসভার সাংসদ নন৷ ইতিমধ্যে লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷  রাহুল গান্ধী কেরলের ওয়ানাড থেকে সাংসদ ছিলেন৷ ইতিমধ্যে লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এদিন বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা  পোড়ানো হয়৷ দেখানো হয় বিক্ষোভ৷ বিজেপি ও বি সি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ জানান ২০১৯ সালে কর্নাটকের একটি জনসভায় প্রধানমন্ত্রীর পদবী নিয়ে কুরুচীকর মন্তব্য করেন৷ তাঁর পরিপ্রেক্ষিতে মামলা করা হয়৷ ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী৷ আদালতের রায়ের মাধ্যমে এই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেছে৷ এই রায়কে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র বিরোধীতা করে এদিনের কর্মসূচী বলে জানান তিনি৷

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top