News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভা মহিলা সশক্তিকরণে নতুন দিশা দেখাবে : রাজ্যপাল
Image

ত্রিপুরা বিধানসভা মহিলা সশক্তিকরণে নতুন দিশা দেখাবে : রাজ্যপাল

আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভা মহিলা সশক্তিকরণে নতুন দিশা দেখাবে। কারণ, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় ৮ জন মহিলা সদস্য রয়েছেন। প্রথা মেনে আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য ভাষণে একথা বলে সন্তোষ প্রকাশ করেছেন।
তাঁর কথায়, আমাদের দেশে যে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রয়েছে তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে ত্রিপুরা রাজ্য। ২০২৩ ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচনে পুরুষ ভোটারদের তুলনায় ৩ শতাংশ বেশি মহিলা ভোটার ভোটদান করেছেন। তাছাড়া আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মহতী সভায় আট জন মহিলা সদস্যা রয়েছেন যা মহিলা স্বশক্তিকরণে নতুন দিশা দেখাবে।
এদিন তিনি বলেন, ‘লক্ষ্য-২০৪৭’-এর রূপরেখা অনুসারে সরকার ত্রিপুরাকে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায়’ রূপান্তরিত করতে অবিরাম কাজ করে চলেছে। ত্রিপুরা সরকার কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র, উদ্যোগ, আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের অন্যান্য মুখ্য ক্ষেত্রগুলিতে ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।
ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে বিধানসভার সম্মানিত সদস্য ও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরার মানুষদের অগাধ বিশ্বাস রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক নীতি, সাম্য, সততা ও দেশের প্রতি দায়বদ্ধতার উপর। রাজ্যবাসী নির্বাচন প্রক্রিয়ায় যেভাবে আন্তরিকতা ও উদ্যমের সাথে অংশগ্রহণ করেছেন আমি তার প্রশংসা করছি।
তাঁর কথায়, ২০১৮ সালে দ্বাদশ বিধানসভায় জনগণের ঐতিহাসিক রায়ের পর ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছিল অগ্রগতির পথে এক নতুন অভিযাত্রা। রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার ত্রিপুরাকে উন্নতির পথে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকারের সুদৃঢ় নেতৃত্বে স্বচ্ছ ও প্রগতিশীল সিদ্ধান্তে শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো, সামাজিক আর্থিক ক্ষেত্রে দ্রুত উন্নতি হচ্ছে।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top