News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে অমরপুর দল ঘোষিত
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে অমরপুর দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।অমরপুর মহকুমা দলকে নেতৃত্ব দেবে রাজদীপ সাহা। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে ছোটদের রাজ্য ক্রিকেট। গ্রুপ লিগে অমরপুর মহকুমার খেলা পড়েছে সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে এবং বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে। ২৬ মার্চ নিজেদের প্রথম ম্যাচে অমরপুর মহকুমা খেলবে সদর ‘‌বি’ দলের বিরুদ্ধে। এরপর ২৮ মার্চ আমবাসা,২৯ মার্চ জিরানীয়া এবং ১ এপ্রিল গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে কৈলাসহরের বিরুদ্ধে। কোচ ধনঞ্জয় দে-‌র তত্বাবধানে জোড় কদমে প্রস্তুতি চলছে মহকুমার ক্রিকেটারদের। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী কোচ । ঘোষিত দল:‌ উদয়ন পাল, রাজদীপ সাহা (‌অধিনায়ক), সন্দীপ সরকার, আশিক দেব,জিৎ ঘোষ, শায়ন দাস, অদ্রিয়ান মালাকার, শুভম দাস, আদিত্য সাহা,জিৎময় পাল, প্রীতম পাল, বীরাজ দেব, অয়ুষ আচার্য, অভিজিৎ ঘোষ এবং শায়ন্ত ঘোষ। কোচ:‌ ধনঞ্জয় দে।‌‌‌

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top