ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।অমরপুর মহকুমা দলকে নেতৃত্ব দেবে রাজদীপ সাহা। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে ছোটদের রাজ্য ক্রিকেট। গ্রুপ লিগে অমরপুর মহকুমার খেলা পড়েছে সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে এবং বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে। ২৬ মার্চ নিজেদের প্রথম ম্যাচে অমরপুর মহকুমা খেলবে সদর ‘বি’ দলের বিরুদ্ধে। এরপর ২৮ মার্চ আমবাসা,২৯ মার্চ জিরানীয়া এবং ১ এপ্রিল গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে কৈলাসহরের বিরুদ্ধে। কোচ ধনঞ্জয় দে-র তত্বাবধানে জোড় কদমে প্রস্তুতি চলছে মহকুমার ক্রিকেটারদের। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী কোচ । ঘোষিত দল: উদয়ন পাল, রাজদীপ সাহা (অধিনায়ক), সন্দীপ সরকার, আশিক দেব,জিৎ ঘোষ, শায়ন দাস, অদ্রিয়ান মালাকার, শুভম দাস, আদিত্য সাহা,জিৎময় পাল, প্রীতম পাল, বীরাজ দেব, অয়ুষ আচার্য, অভিজিৎ ঘোষ এবং শায়ন্ত ঘোষ। কোচ: ধনঞ্জয় দে।

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে অমরপুর দল ঘোষিত
Tags:
Releated Posts
একমাত্র টেস্ট: রাহুল-গিলের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই ভারতের দাপট ৩৬৮/৩
নিউ চণ্ডীগড়, ৬ জুন (আইএএনএস): ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল-এর দুর্দান্ত শতরান, পাশাপাশি বি. সাই সুধারসান-এর…
ভারতীয় দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, অভিনন্দন জানালেন বিহার ক্রিকেট সংস্থার সভাপতি
পাটনা, ৬ জুন (আইএএনএস): ভারতীয় দলে নির্বাচিত হওয়ায় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-কে অভিনন্দন জানিয়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ)…
আইপিএল থেকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে: প্রসিধ কৃষ্ণ
নিউ চণ্ডীগড়, ৬ জুন (আইএএনএস): আইপিএলের দ্রুতগতির ক্রিকেট থেকে টেস্টের ধৈর্য ও শৃঙ্খলার ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ এখন আর…
নরওয়ে চেসে ঐতিহাসিক জয়, প্রজ্ঞানানন্দকে ‘নির্ভীক’ বলে প্রশংসায় ভাসালেন গৌতম আদানি
নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়েছেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ। এই কৃতিত্বের পর…


















