News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বন্য হাতির তাণ্ডবে আহত এক ব্যক্তি
Image

তেলিয়ামুড়ায় বন্য হাতির তাণ্ডবে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷  তেলিয়ামোড়ার পূর্ব লক্ষ্মীপুর চামপ্লাই এলাকায়  মঙ্গলবার রাতে বন্যহাতির তাণ্ডবে একজন  আহত হয়েছেন৷ অপর কয়েকজন অল্পবিস্তার আহত হয়েছেন৷ তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বন্য হাতির সমস্যা নতুন কোন বিষয় নয়৷ তেলিয়ামুড়ার বেশ কিছু হাতি প্রবণ এলাকায় প্রায় প্রতিদিন বন্য হাতির দল উপদ্রব চালায় এবং হাতির আক্রমণে তেলিয়ামুড়া মহকুমায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও রয়েছে৷ এরপরেও হাতির সমস্যা নিরসনে কোন প্রকার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করছে না বনদপ্তর৷  মঙ্গলবার রাতেও বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ১ ও অল্পবিস্তর আহত বেশ কয়েকজন৷  ঘটনাটি সংগঠিত হয়েছে পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায়৷ ঘটনার বিবরণে  জানা যায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন অর্থাৎ পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায় মঙ্গলবার গভীর রাতে  বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যাক্তি, ও অল্পবিস্তর আহত হয় বেশ কয়েকজন৷ গুরুতর আহত ব্যাক্তির নাম অরুণ দেববর্মা৷  এলাকার লোকজন  হাতির আক্রমনে গুরুতর আহত  ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷   রাতের অন্ধকারে হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনো তীব্র আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top