News Flash

Image

আদালতে স্লোগান ”খেলা হবে”

কলকাতা, ২২ মে (হি. স.): বর্তমানে রাজনৈতিক দলগুলোর চোখ নির্বাচন। আর তার আগেই ক্রমাগত বাড়ছে রাজনৈতিক দলগুলোর অন্তরে তরজা। এবার রাজনৈতিক স্লোগান থেকে বাদ গেল না আদালত চত্বরও। বুধবার আদালতে স্লোগান তোলা হল খেলা হবে।

গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতি মামলা। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে শোনা গেল ”খেলা হবে” স্লোগান ৷ হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন এসএসসি গ্রুপ সি”র ৮৪২ জন কর্মী ৷ আর এবার সেই শূন্যপদে ওয়েটিং লিস্টে থাকা বাকিদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আদালতের নির্দেশে ৷ বৃহস্পতিবার থেকে এই নিয়োগের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ৷ এই কাউন্সেলিংয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিলেন চাকরিহারাদের আইনজীবীরা।

আর তার আগেই বুধবার এই মামলার শুনানিতেই আদালতের মধ্যেই ”খেলা হবে” স্লোগান ওঠে ৷ যদিও এরপর বিচারপতি সুব্রত তালুকদার এই স্লোগানের জন্য সংশ্লিষ্ট আইনজীবীদের ভর্ৎসনা সহ ”খেলা হবে” শব্দবন্ধটি প্রত্যাহার করার নির্দেশ দেন ।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top