দিন দুপুরে চুরি করতে এসে জনতার হাতে আটক চোর

আগরতলা ,২১ মার্চ (হি.স.): চুরি করতে এসে জনতার হাতে আটক এক চোর। মঙ্গলবার আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকায় ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকায় বাসিন্দা আবির ভট্টাচার্যের বাড়ি থেকে জলের পাইপ, টেপ ইত্যাদি চুরি করে নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে হাতেনাতে আটক করে ওই ব্যক্তিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাঁর কাছ থেকে সমস্ত জিনিস উদ্ধার করে এলাকাবাসী। সাথে সাথে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।পরর্বতী সময়প পুলিশের হাতে চোরকে তুলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।