শিলচর (অসম) ২১ মার্চ (হি.স.) : শিলচর পুরসভার নির্বাহী আধিকারিক এর বিজ্ঞপ্তিতে পুর এলাকার করদাতাদের বকেয়া গৃহকর ও পানীয় জলের মাসুল আগামী ৩১ মার্চের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নির্বাহী আধিকারিকের বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের নগর উন্নয়ন বিভাগের গত ২২ ফেব্রুয়ারির জারি করা আদেশ DMA 162/2022/152 অনুসারে এই পুরকর ও জলের মাশুল জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
2023-03-21

