News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা রোগীর
Image

বক্সনগরে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা রোগীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷  সোমবার সকালে বক্সনগর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী৷
 সোমবার সকালে বক্সনগর হাসপাতালের ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনা বিবরণে জানা যায় ,এলাকার বাসিন্দা অমিতাভ সরকার নামে ২৫ বছরের এক যুবক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ এরই মধ্যে সোমবার সকালে সকলের অজান্তে বক্সনগর হাসপাতালে ছাদের উপর থেকে নিচে ঝাপ দেয়৷ এতেই গুরুতর আহত হয় অমিতাভ সরকার৷  হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে৷কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হবার কারণে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অমিতাভ সরকার৷ তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করার চেষ্টা করে সেই বিষয়ে তার পরিবারের লোকজনরা কিছুই জানেন না বলেই জানায়৷ 

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top