News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর থেকে উপহার পেলেন কিশিদা, চন্দন কাঠের বুদ্ধমূর্তি নিয়ে টোকিও যাবেন জাপানের প্রধানমন্ত্রী
Image

মোদীর থেকে উপহার পেলেন কিশিদা, চন্দন কাঠের বুদ্ধমূর্তি নিয়ে টোকিও যাবেন জাপানের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): ভারত সফরে আসা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-কে চন্দন কাঠের বুদ্ধমূর্তি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কদমকাঠের জালি বক্সের ভিতর কর্ণাটকের বুদ্ধমূর্তি কিশিদা-কে উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চন্দন কাঠ দিয়ে তৈরি এই বুদ্ধমূর্তি নিয়েই টোকিও যাবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা।

দু”দিনের সফরে সোমবার সকালেই ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। পরে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী। এরপরই হায়দরাবাদ হাউসে মিলিত হন মোদী ও কিশিদা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি পর্যায়ের আলোচনাতেও বসেন তাঁরা। পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। এরই ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে উপহার দিয়েছেন মোদী।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top