News Flash

  • Home
  • দিনের খবর
  • রজনী-কন্যা ঐশ্বর্যর বাড়ি থেকে চুরি বহুমূল্য গয়না, পুলিশি তদন্ত শুরু
Image

রজনী-কন্যা ঐশ্বর্যর বাড়ি থেকে চুরি বহুমূল্য গয়না, পুলিশি তদন্ত শুরু

চেন্নাই, ২০ মার্চ (হি.স.): রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর বাড়ি থেকে চুরি গেল বহুমূল্য গয়না। চেন্নাইয়ের টাইনামপেটের বাড়ি থেকে খোয়া যায় রজনীকান্তের বড় মেয়ের বহুমূল্য গয়না। যার বাজারদর ৩.৬০ লক্ষ বলে খবর। ২০১৯ সালে ছোট বোন সৌন্দর্যর বিয়ের সময় যে গয়না পরেন, তা টাইনামপেটের বাড়িতে রাখেন ঐশ্বর্য। বাড়ি থেকেই ৩.৬০ লক্ষের গয়না চুরি হয়ে যায় বলে খবর। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

বাড়ি থেকে গয়না চুরির পর থানায় অভিযোগ দায়ের করেন রজনী-কন্যা। সোনার সঙ্গে হিরের গয়নাও ছিল ঐশ্বর্যর বাড়িতে। ফলে সোনা, হিরে মিলিয়ে যখন ৩.৬০ লক্ষের গয়না চুরি হয়ে যায়, সেই সময় পুলিশের দ্বারস্থ হন রজনী-কন্যা। এরপরই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৮১ নম্বর ধারায় দায়ের করে অভিযোগ। সেই সঙ্গে ঘটনার পর থেকেই শুরু হয়েছে তদন্ত।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top