News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাইবাঙে বীর শম্ভুধন মেমোরিয়াল পার্ক এবং এই স্বাধীনতা সংগ্রামীর জন্মস্থান লংখরে আদর্শ গ্রামের শিলান্যাস দেবলালের
Image

মাইবাঙে বীর শম্ভুধন মেমোরিয়াল পার্ক এবং এই স্বাধীনতা সংগ্রামীর জন্মস্থান লংখরে আদর্শ গ্রামের শিলান্যাস দেবলালের

হাফলং (অসম), ১৬ মার্চ (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর জন্মস্থান লংখর গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া মাইবাঙে বীর শম্ভুধন মেমোরিয়াল পার্ক নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর ১৭৩-তম জন্মজয়ন্তীতে এই দুটি প্রকল্পের শিলান্যাস করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

এমওএস প্যাকেজে মাইবাং মহকুমার অন্তর্গত বীর শম্ভুধন ফংলোর জন্মস্থান লংখর গ্রামকে আদর্শ গ্রামে উন্নীত করতে ৬ কোটি টাকা ব্যয় করা হবে এবং মাইবাঙে বীর শম্ভুধন ফংলো মেমোরিয়াল পার্কটি নির্মাণ করা হবে এমওএস প্যাকেজের অধীনে ১৫ কোটি টাকা ব্যয়ে, জানিয়েছেন পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। বৃহস্পতিবার এমওএস প্যাকেজের অধীনে প্রস্তাবিত এই দুটি কাজের শিলান্যাস অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য বিজিৎ লাংথাসা, রতন জারামবুসা প্রমুখ।

এদিকে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর ১৭৩-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে হাফলঙে বীর শম্ভুধন মূর্তির পাশে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন ও অল ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ও কার্যনির্বাহী সদস্য নজিৎ কেম্প্রাই, দুই ছাত্র সংগঠনের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top