News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম : উন্নয়নমূলক পরিকল্পনা সংবলিত ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ অর্থমন্ত্রী অজন্তার
Image

অসম : উন্নয়নমূলক পরিকল্পনা সংবলিত ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ অর্থমন্ত্রী অজন্তার

গুয়াহাটি, ১৬ মার্চ (হি.স.) : বহু উন্নয়নমূলক পরিকল্পনা সংবলিত ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট আজ বিধানসভায় পেশ করেছেন অসমের অর্থমন্ত্রী অজন্তা নেওগ।

পঞ্চদশ অসম বিধানসভায় ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন সরকারের তৃতীয় পূৰ্ণাঙ্গ বাজেট আজ বৃহস্পতিবার পেশ করেছেন অর্থমন্ত্রী। রাজ্যের প্ৰথম মহিলা অর্থমন্ত্ৰী হিসেবে অজন্তা নেওগ আজ ২০২৩-২৪ অর্থবৰ্ষের জন্য ৯৩৫.২৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, উদ্যোগ, সংখ্যালঘু কল্যাণ, পৰ্যটন বিকাশ, দক্ষতা বিকাশ, আবগারি সংস্কার, কর সংস্কার, অসম দৰ্শন-এর প্ৰসার, গুজরাটের ক্রীড়া মহাকুম্ভের আদলে অসমে ক্রীড়া মহারণের পরকল্পনা, সাংস্কৃতিক প্ৰতিভা শনাক্তকরণের জন্য সাংস্কৃতিক মহাসংগ্ৰাম পদক্ষেপ, চা পাতার উৎপাদনে সরকারি ভরতুকি বৃদ্ধি, কৃষি আয়করের ওপর থেকে কর রেহাই, সরকারি কৰ্মচারীদের আপন ঘর, আপন বাহন প্ৰস্তাব, সবুজ বিদ্যুতের ওপর বিদ্যুৎ শুল্ক রেহাই, রাজস্ব বিভাগের সংস্কার ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বর্ণনা করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্ৰী অজন্তা নেওগ কর্তৃক উপস্থাপিত ২০২৩-২৪ অর্থবৰ্ষের বাজেট অনুযায়ী বছরে মোট আয় হবে ৩,২১,৭৪২.৭১ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন উৎস থেকে রাজস্ব খাতে ১,১৪,০৮৪.৬৯ কোটি টাকা এবং মূলধন খাতে ২৫,৩৫৯.১৯ কোটি টাকা সহ কনসলিডেটেড তহবিলের ১,৩৯,৪৪৩.৮৮ কোটি জমা হবে। একইভাবে পাবলিক সেক্টরে ১,৮০,২৯৮.৮৩ কোটি টাকা এবং কনটিনজেন্সি ফান্ডের অধীনে ২,০০০ কোটি টাকা যোগ হওয়ার পর বছরে সৰ্বমোট আদায়ের পরিমাণ হবে ৩,২১,৭৪২.৭১ কোটি টাকা।

এদিকে ২০২৩-২৪ অর্থবৰ্ষে মোট ৩,২১,০৮১.৭৫ কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে রাজস্ব খাতে ১,১১,৩৩৬.৫৯ কোটি টাকা এবং মূলধন খাতে ২৮,৪১৮.৬৮ কোটি টাকা সহ মোট একত্ৰীকৃত অর্থ থেকে সৰ্বমোট ১,৩৯,৭৫৫.২৭ কোটি টাকা ব্যয়ের পরিমাণ ধাৰ্য করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি পাবলিক সেক্টরে ১,৭৯,৩২৬.৪৮ কোটি টাকা ব্যয় এবং কনটিনজেন্সি ফান্ডের অধীনে ২,০০০ কোটি টাকা যোগ করে এ বছর সৰ্বমোট এস্টিমেটেড ব্যয়ের পরিমাণ হবে ৩,২১,০৮১.৭৫ কোটি টাকা। এভাবে ২০২৩-২৪ অর্থবছরে এস্টিমেটেড লেনদেন বাবদ আনুমানিক ৬৬০.৯৬ কোটি টাকা উদ্বৃত্ত হলেও বছরের শুরুতে ঘাটতি ১,৫৯৬.১৯ কোটি টাকার হিসাব মেলালে ২০২৩-২৪ অর্থবৰ্ষের শেষের দিকে বাজেটের ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৯৩৫.২৩ কোটি টাকা।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top