News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন রাহুল, তাঁর ক্ষমা চাওয়া উচিত : কিরেণ রিজিজু
Image

গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন রাহুল, তাঁর ক্ষমা চাওয়া উচিত : কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। বললেন, গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন রাহুল গান্ধী, দেশের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, লন্ডন সেমিনারে যা বলেছেন সে জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। তিনি ভারতের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও দেশকে অপমান করেছেন। যারা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলেন, তাঁদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।”

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও বলেছেন, রাহুল গান্ধী যদি কিছু বলেন এবং সে জন্য কংগ্রেস সমস্যায় পড়ে, তাতে আমাদের কিছু করার নেই। কিন্তু তিনি যদি আমাদের দেশের অবমাননা করেন, তাহলে এই দেশের নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারব না। উল্লেখ্য, রাহুল গান্ধীর গণতন্ত্র সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজধানী।

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top