ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেট শুরু ২৫ মার্চ থেকে। আসরে অংশ নিতে প্রায় সবকটি মহকুমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ থেকে শুরু হবে মহকুমার প্রশিক্ষণ শিবির। এরজন্য প্রাথমিকভাবে ২০ জন প্রতিভাবান ক্রিকেটারকে নির্বাচনী শিবিরে ডাকা হয়েছে। আজ থেকে ঘাঘরাছড়া স্কুল মাঠে শুরু হবে প্রস্তুতি। কোচ তপন কুমার দেবের তত্বাবধানে। দলের ম্যানেজার রিন্টু চাকমা এবং স্টাফ হিসাবে থাকবেন রতন সরকার। কৈলাসহরে হবে লংতরাইভ্যালি মহকুমার খেলা। ৫ দিন অনুশীলন করার পর চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষনা করা হবে হবে মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানা গেছে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হল: রাজ মালাকার, রাজদীপ বরুয়া, রাজু ত্রিপুরা,দীপাঞ্জন দাস, অরূপ মারাক, ড্যানিয়েল রূপিনী,আকাশ চাকমা, শুভজিৎ বরুয়া, যতন সরকার, রাজবীর মারাক, অমরেশ সিনহা,বিশাল দাস, হিতেশ দাস, রাজ তামাং, সন্দীপ রায়, মনোজিৎ সরকার, পল দেববর্মা, সূর্য মালাকার, সত্যজিৎ দেববর্মা এবং রাজন চাকমা।

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেট ঘিরে লংতরাইভ্যালিতেও শিবির শুরু
Tags:
Releated Posts
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক
হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…


















