News Flash

  • Home
  • খেলা
  • ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে শান্তিরবাজারে শিবির শুরু
Image

ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে শান্তিরবাজারে শিবির শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।। শুরু হলো প্রস্তুতি। ৩০ জন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে। বাইখোড়া স্কুল মাঠে। কোচ দেবব্রত চক্রবর্তীর তত্বাবধানে। এবছর রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে খেলবে শান্তিরবাজার মহকুমা। ওই আসরে সাফল্য পাওয়ার লক্ষ্যেই শুরু হলো প্রস্তুতি। অমরপুরে হবে ওই আসর। এদিন দুপুর আড়াইটায় শুরু হয় প্রস্তুতি। জানা গেছে, ৫ দিন অনুশীলন করার পর ১৫ সদস্যের চূড়ান্ত মহকুমার দল ঘোষনা করা হবে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো:‌ কুনাল দেবনাথ, প্রীতম দেবনাথ, রাহুল দেবনাথ, দিব্যেন্দু সরকার,অপূর্ব মজুমদার, দীপায়ন রায়, খাগিন মোহন ত্রিপুরা,শান্তনু পাল, শুভ্রজিৎ দত্ত, প্রশান্ত সেন, অমিত নোয়াতিয়া, রূপন চক্রবর্তী, সুবর্ণ শীল, যতন মুড়াসিং, দ্বীপজল দেবনাথ, তন্ময় দেবনাথ, শ্রীজন বৈদ্য, শায়ন ভোমিক, শুভম রিয়াং,অভ্রদীপ দেবনাথ, তুহিন দাস, দ্বীপ মহাজন, দ্বীপজয় সেন, দ্বীপ ধর, পুষ্পেন্দু সরকার, জিৎ ধর, মণজিৎ সরকার, দ্বীপ দাস, সুদীপ্ত বিশ্বাস এবং অর্পন চক্রবর্তী। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুঅং মগ ক্রিকেটারদের নাম ঘোষনা করেন।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top